বিসিএস কম্পিউটার সিটিতে ৪ দিনব্যাপী বিশেষ আয়োজন

২২ মার্চ, ২০২১ ১৭:০৮  
নানা আয়োজনে দেশব্যাপী পালন করা হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে আজ থেকে শুরু হয়েছে গিগাবাইটের ৪ দিনব্যাপী বিশেষ আয়োজন। বিশেষ আয়োজনটির উদ্বোধন করেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি  মজহার ইমাম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন। ৪ দিন এ আয়োজনে গিগাবাইটের পক্ষ থেকে গেমিং কনটেস্ট এর পাশাপাশি দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় সব উপহার রাখা হয়েছে এমনটাই জানান গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আইসিটি প্রেমিকদের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন বললেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৪ দিন ব্যাপী এই আয়োজনে থাকছে গেমিং কনটেস্ট, ফ্যাশন শো, কস প্লে এবং সঙ্গীতানুষ্ঠান। তাছাড়াও প্রতিদিন কুইজ কনটেস্ট এর মাধ্যমে দর্শনার্থীরা আকর্ষণীয় সব উপহার পাওয়ার সুযোগ। ২৫ মার্চ শেষ হবে বিশেষ এ আয়োজন।